| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ খুনের দায়ে কারাদণ্ড ভারতের সাবেক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ২১:৪৪:০২
ব্রেকিং নিউজঃ খুনের দায়ে কারাদণ্ড ভারতের সাবেক ক্রিকেটার

প্রায় ৩৪ বছর আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালার রাস্তায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ৬৫ বছর বয়সী গুরমান সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দ্র সিংহ সান্ধু। সেই তর্ক এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ঐ ঘটনার কয়েকদিন পরই গুরমান মারা যান। গুরমানের পরিবারের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়, সিধু ও তার বন্ধুর মারধরের প্রেক্ষিতেই প্রাণ গেছে তার। সেই সময় সিধু ও তার বন্ধু সান্ধুর বিরুদ্ধে মামলার করে গুরমানের পরিবার।

নিম্ন আদালতের রায়ে সিধু ও তার বন্ধু নির্দোষ প্রমাণিত হলেও ২০০৬ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে তাদেরকে অনিচ্ছাকৃত খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। রায়ে সিধুকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তখন হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন সিধু। আপিলের রায়ে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের আদেশ বাতিল করে বলেন, “গুরমান ঐ আঘাতে মারা গেছেন এমন প্রমাণ নেই। কিন্তু ৬৫ বছর বয়সী একজন প্রবীণ নাগরিককে আঘাত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা করা হলো।”

সর্বশেষ গুরমানের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে আদালত। সেখানে জরিমানার পাশাপাশি সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। অবশ্য আদালতের কাছে আত্নসমর্পণ করে এই রায়ের পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন সিধু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...