| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর টেস্টের একাদশ গঠনের নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কান অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ২০:০৬:৩৬
মিরপুর টেস্টের একাদশ গঠনের নিয়ে মুখ খুললেন শ্রীলঙ্কান অধিনায়ক

বিস্ময়করভাবে এর অনেক আগেই শ্রীলঙ্কার পরিকল্পনা জানিয়ে দিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। চট্টগ্রাম টেস্ট শেষ হতে না হতেই বলে দিলেন পরের টেস্টের কম্বিনেশন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই মাঠে খেলা তিন টেস্টেই জিতেছে শ্রীলঙ্কা। ২০০৮ সালে জিতেছিল ১০৭ রানে। ২০১৪ সালে ইনিংস ব‍্যবধানে। সবশেষ ২০১৮ সালে স্পিন মঞ্চে জিতেছিল ২১৫ রানে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম লঙ্কানদের খুব চেনা। কদিন আগেও আবাহনীর হয়ে এই মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম‍্যাচ খেলেছেন ধনাঞ্জয়া। জানেন, চট্টগ্রামের চেয়ে এই মাঠ সম্পূর্ণ আলাদা। সেখানে স্পিনারদের জন‍্য থাকবে বাড়তি সহায়তা।

চট্টগ্রাম টেস্টে শুরুতে দলে না থাকলেও বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হিসেবে এসে দারুণ বোলিংয়ে চার উইকেট নেন কাসুন রাজিথা। চমৎকার বোলিংয়ে তিন উইকেট নেন আরেক পেসার আসিথা ফার্নান্দো। এরপরও ঢাকায় সুযোগ পেতে পারেন তাদের কেবল একজন।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তেমনই ধারণা দিলেন ধনাঞ্জয়া।

“অবশ‍্যই সেখানে এক পেসার ও তিন স্পিনার খেলবে। উইকেট স্পিনারদের জন‍্য সহায়ক হবে। যদি আমরা আগে ব‍্যাট করি, চেষ্টা করব ২৭৫ থেকে ৩০০ রান করার। এরপর ওদের এক ইনিংস দেড়শ রানের নিচে রাখার চেষ্টা করব। এটা আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেবে।” মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই মাঠে খেলা তিন টেস্টেই জিতেছে শ্রীলঙ্কা। ২০০৮ সালে জিতেছিল ১০৭ রানে। ২০১৪ সালে ইনিংস ব‍্যবধানে। সবশেষ ২০১৮ সালে স্পিন মঞ্চে জিতেছিল ২১৫ রানে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম লঙ্কানদের খুব চেনা। কদিন আগেও আবাহনীর হয়ে এই মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম‍্যাচ খেলেছেন ধনাঞ্জয়া। জানেন, চট্টগ্রামের চেয়ে এই মাঠ সম্পূর্ণ আলাদা। সেখানে স্পিনারদের জন‍্য থাকবে বাড়তি সহায়তা।

চট্টগ্রাম টেস্টে শুরুতে দলে না থাকলেও বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হিসেবে এসে দারুণ বোলিংয়ে চার উইকেট নেন কাসুন রাজিথা। চমৎকার বোলিংয়ে তিন উইকেট নেন আরেক পেসার আসিথা ফার্নান্দো। এরপরও ঢাকায় সুযোগ পেতে পারেন তাদের কেবল একজন।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তেমনই ধারণা দিলেন ধনাঞ্জয়া।

“অবশ‍্যই সেখানে এক পেসার ও তিন স্পিনার খেলবে। উইকেট স্পিনারদের জন‍্য সহায়ক হবে। যদি আমরা আগে ব‍্যাট করি, চেষ্টা করব ২৭৫ থেকে ৩০০ রান করার। এরপর ওদের এক ইনিংস দেড়শ রানের নিচে রাখার চেষ্টা করব। এটা আমাদের জয়ের সুযোগ তৈরি করে দেবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...