| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ শেষে বউয়ের উপর নাঈমের অভিমান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৯:৩৭:১৫
ম্যাচ শেষে বউয়ের উপর নাঈমের অভিমান

তার আউটে ভাঙে ১৩৬ রানের জুটি। এরপরই নিরোশানকে বোল্ড করেন তিনি। ৩ বলে ৩ রান করে ফেরেন নিরোশান। ইনিংসে নাঈমের চতুর্থ শিকার এটি। আর এতেই নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তাঁর। সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘বিয়ের পর তো সিরিজ হয়েছে, ওগুলোয় ছিলাম না।

এখন প্রথম ম্যাচ আল্লাহর রহমতে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্য বউ কল দেয় নাই।’ এমন পারফরম্যান্সের পর স্ত্রীর ফোন না পেয়ে নাঈমের অভিমান হতেই পারে। সেটাই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিলেন স্ত্রীকে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ তিনি ৩০ ওভার বল করে চারটি মেডেনসহ ১০৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।

এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং। তিনি বলেন, সবাই ভালো বোলিং করেছে। তবে আমার চেয়ে অন্য দুইজন কম রান দিয়েছেন। গতকাল আমি রান আটকাতে পারি নি। আজ সকালে সকলের সঙ্গে কথা বলেছি বিষয়টি নিয়ে। সে অনুযায়ী মাঠে বোলিং করেছি।

তিনি আরও বলেন, মিরাজ ভাই যখন ইনজুরিতে পড়লেন খবরটি শুনে আমার খুব খারাপ লেগেছিল। উনার পরিবর্তে আমি যখন খেলছি তখন চেষ্টা ছিল শতভাগ এফোর্ড দেওয়া। দিন শেষে ফলাফল যাই আসুক। যাতে আমি বলতে পারি আমি শতভাগ চেষ্টা করেছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...