| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

ডি’কক নয়, কলকাতাকে হারানোর আসল নায়ক অন্য কেউ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৮:২৪:১৭
ডি’কক নয়, কলকাতাকে হারানোর আসল নায়ক অন্য কেউ

শেষ পর্যন্ত ওই একটা ক্যাচই পার্থক্য গড়ে দিল লখনউ বনাম কলকাতার ম্যাচে ফলাফল। জিতে শেষ চার নিশ্চিত করল লখনউ। কলকাতা বিদায় নিল। ম্যাচের পর মার্কাস স্টোইনিস স্বীকার করে নিলেন, তাঁদের কাছে ম্যাচের সেরা লুইসই।

৭০ বলে ১৪০ রান করার জন্য কুইন্টন ডি’কককে আইপিএলের তরফে ম্যাচের সেরা বাছা হলেও স্টোইনিস জানালেন, এই পুরস্কারের আসল প্রাপক লুইসই। তাঁর কথায়, “আমার মনে হয় না ও নিজেও জানত ক্যাচটা ওর কাছে যাবে। একটা হাত বাড়িয়ে দিয়েছিল এবং বল ওর হাতে জমে যায়। আমরা ওকেই ম্যাচের সেরার পুরস্কারটা দিচ্ছি। গোটা ম্যাচে খুব ঠান্ডা মাথায় ছিল ও। ব্যাট করার জন্য মুখিয়ে ছিল। শেষ পর্যন্ত এক হাতে ক্যাচ নিয়েই ম্যাচটা শেষ করে দিল। এটাই খেলাটার মজা।”

কেকেআরের ম্যাচে ফেরার আশা এক সময় শেষই হয়ে গিয়েছিল। কিন্তু হাল না ছাড়া মনোভাব নিয়ে শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যান রিঙ্কুই। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...