| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভক্তদের জন্য দারুন সুখবঅর হতে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৮:০৬:৫৪
ভক্তদের জন্য দারুন সুখবঅর হতে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ

দুই বছর ধরে করোনার কারণে সর্বশেষ প্রায় বিভিন্ন বিধি-নিষেধের মধ্যে ক্রিকেট মাঠে গড়াচ্ছে। তাই দর্শকরা মাঠে বসে খেলা উপভোগ করতে পারছেন না। কিছু কিছু ম্যাচে দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি মিললেও স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে কম দর্শককে অনুমতি দেয়া হতো।

বর্তমানে পুরো বিশ্বের কোভিড অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে। ভারতেও তার ব্যাতিক্রম নয়। তাই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শতভাগ দর্শককে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (স্টেডিয়ামের) ধারণক্ষমতার শতভাগ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে।'

আগামী ৯ জুন শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দিল্লিতে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। এরপর দুই দিন বিরতি দিয়ে ১২ জুন কাটাকে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

১৪ জুন সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ভাইজাগে। ১৭ জুন রাজকোটে অনুষ্ঠিত হবে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জুন বেঙ্গালুরুতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...