| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৪:০৬:৩৪
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

তবে তৃতীয় দল কে হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এখন পর্যন্ত ঠিক হয় নি। আয়োজক নিউজিল্যান্ড পাকিস্তানকে প্রস্তাব দিয়েছে, পাকিস্তানের আগ্রহও আছে। তবে ইংল্যান্ডের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত না হওয়ায় নিউজিল্যান্ডের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে অক্টোবরের প্রথম সপ্তাহে। এদিকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড, খেলবে সাতটি টি-টোয়েন্টি। ইংল্যান্ড সিরিজের সূচি এখনও নির্ধারিত নয়। পিসিবি তাই ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের ব্যাপারে সবুজ সংকেত দিতে পারছে না।

পাকিসস্তানের গণমাধ্যমকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব আমরা পেয়েছি। অক্টোবরের প্রথমার্ধে এটা মাঠে গড়াবে। তবে আমরা এখনই অংশগ্রহণ নিশ্চিত করার মত অবস্থানে নেই। বিশ্বকাপের আগে ইংল্যান্ড আমাদের এখানে ৭টি টি-টোয়েন্টি খেলতে আসবে। ইংল্যান্ড ঠিক কবে আসবে, কবে খেলাগুলো হবে তা আমরা এখনও জানি না।’

সম্প্রতি পদত্যাগ করেছেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। এমন অবস্থায় ইসিবিও দ্রুত জানাতে পারছে না, ঠিক কবে তারা পাকিস্তান সফরে যাবে। পিসিবির কর্তা জানান, ‘ইসিবির সাথে কথা না বলা পর্যন্ত আমরা ত্রিদেশীয় সিরিজকে হ্যাঁ বলতে পারছি না। একইভাবে আমরা প্রস্তাব ফিরিয়েও দিতে পারি না, কারণ বিশ্বকাপের আগে এটা প্রস্তুতির আদর্শ মঞ্চ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...