| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আম্পায়ারকে গালি দেওয়ায় কঠিন শাস্তি পেলেন রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১৩:২৩:৩৪
আম্পায়ারকে গালি দেওয়ায় কঠিন শাস্তি পেলেন রাজা

গল ১৭ মে মঙ্গলবার বুলাওয়ায়োতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয় স্বাগতিক সিকান্দার রাজার জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। ৩৭ রান নিয়ে ক্রিজে ছিলেন রাজা। নামিবিয়ার ডানহাতি লেগ স্পিনার এরাসমাসের করা বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন রাজা। আম্পায়ারের দেওয়া আউটের সেই সিদ্ধান্ত মানতে পারেননি রাজা।

আউটের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই আম্পায়ারের দিকে ব্যাট দেখিয়ে অসন্তোষ প্রকাশ করাতে দেখা যায় ৩৬ বছর বয়সী জিম্বাবুইয়ান অলরাউন্ডারকে। এছাড়া মাঠ ছাড়ার সময় আম্পায়ারের উদ্দেশ্যে গালমন্দ করতে থাকেন রাজা। এই সময় বেশ কয়েকবার অশালীন ভাষা ব্যবহার করেন তিনি। এমনকি ড্রেসিংরুমে গিয়েও রাজার চোখেমুখে বিরক্তির ছাপ এতটুকু কমেনি।

রাজার এমন কান্ড অবধারিতভাবেই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের নজর এড়ায়নি। ম্যাচ শেষে রাজাও পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে এই ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তবে শাস্তির হাত থেকে রেহাই মেলেনি রাজার।

আইসিসির আচরণবিধির ২.৮ ধারা (লেভেল -১) ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে রাজাকে। এছাড়া শাস্তিস্বরূপ এই অলরাউন্ডারকে দুই ডিমোরিট পয়েন্টও পেতে হয়েছে। ২৪ মাসের মধ্যে প্রথমবারের মতো ডিমোরিট পয়েন্ট দেখতে হলো এই জিম্বাবুয়াইনকে। আগামী ২৪ মাসের মধ্যে আরও অন্তত দুইটি ডিমোরিট পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুইটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন রাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...