| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে কলকাতার বিদায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১০:৩৮:০১
আইপিএল থেকে কলকাতার বিদায়

কিন্তু এভিন লুইস তিন রান বাকি থাকতে তাঁর দুরন্ত ক্যাচ ধরলেন লখনউ সুপার জায়ান্টসের। এ বারের আইপিএলের অন্যতম সেরা ক্যাচ। সেই ক্যাচেই স্বপ্নভঙ্গ হল শ্রেয়স আয়ারদের।

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২১ রান। ব্যাট করছিলেন রিঙ্কু। মার্কাস স্টোইনিসের প্রথম বলেই চার মারেন তিনি। তার পরের দু’টি বল গিয়ে পড়ে গ্যালারিতে। তিন বলে দরকার ছিল পাঁচ রান। চতুর্থ বলে দু’রান নেন রিঙ্কু। দু’বলে তিন রান দরকার ছিল। দেখে মনে হচ্ছিল ম্যাচ জিতে যাবে কেকেআর। তখনই হল সেই অবিশ্বাস্য ঘটনা।

পঞ্চম বল অফ স্টাম্পের বাইরে করেছিলেন স্টোইনিস। কভারের উপর দিয়ে মারতে যান রিঙ্কু। বল ব্যাটে লেগে উপরের দিকে উঠে যায়। দু’জন ফিল্ডার ছুটে আসছিলেন। কিন্তু দেখে মনে হচ্ছিল দুই ফিল্ডারের মাঝে বল পড়ে যাবে। সবাইকে অবাক করে শেষ মুহূর্তে ঝাঁপ দেন লুইস। ১৭ মিটার ছুটে এসে মাটির একটু উপরে বাঁ হাতে বল তালুবন্দি করেন।

সেই ক্যাচ দেখে বিশ্বাস হচ্ছিল না কারও। ব্যাটার রিঙ্কু থেকে বোলার স্টোইনিস সবাই হতবাক হয়ে যান। সেই ক্যাচেই ম্যাচ জেতার আশা শেষ হয়ে যায় কলকাতার। শেষ বলে আউট হয়ে যান উমেশ। দু’রানে ম্যাচ হারে কলকাতা। সেইসঙ্গে আইপিএলের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যায় শ্রেয়সদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...