আইপিএলে নতুন রেকর্ড
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ২২:০৭:০২
এর আগে ওপেনিং জুটির রেকর্ড ছিল জনি বেইরষ্ট্রো ও ডেভিড ওয়ার্নারের ১৮৫ রানের জুটি। দ্বিতীয়তে ছিল গৌতম গাম্ভির ও ক্রিস লিনের ১৮৩ রানের জুটি। সব মিলে আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড জুটি।
এই রেকর্ড গড়তে ডি কক নিজেও করেছেন রেকর্ড। উইকেট রক্ষক-ব্যাটার হিসেবে এর আগে কেউ ১৪০ রানের ইনিংস খেলতে পারেননি। এই রেকর্ড গড়া ইনিংস খেলতে ডি ককের লেগেছে ৭০ বল। ইনিংসে রয়েছে ১০টি চার ও ১০টি ছক্কা।
ডি ককের সঙ্গে লোকেশ রাহুল খেলেছেন ৫১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬৮ রানের ইনিংস।
