| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মুশফিকের সেই অর্জন কেক কেটে উদযাপন করলেন বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১৯:৫৪:৩৭
মুশফিকের সেই অর্জন কেক কেটে উদযাপন করলেন বাংলাদেশ

ড্রেসিং রুমেই কেক কেটে উদযাপন করা হয়েছে মুশফিকের পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছার এই অর্জনকে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজেই জানিয়েছেন এ কথা। দল যখন মাঠে তখন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল ব্যবস্থা করেন কেকের।

পরে সবাই ড্রেসিংরুমে ফেরার পর আনন্দ-উল্লাসে কেক কাটেন মুশফিক। তবে সেটি অন্য কাউকে খাওয়ানোর আগে দলের কনিষ্ঠতম সদস্য মাহমুদুল হাসান জয়ের মুখে তুলে দেন এ অভিজ্ঞ ব্যাটার।

এ সময় তরুণ জয়কে যেনো এক নতুন দায়িত্বই সঁপে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মুশফিক নিজে পাঁচ হাজারে প্রথম হলেও, জয়ের কাছ থেকে দশ হাজার রানের আশা করছেন তিনি।

কেক খাওয়ানোর সময় জয়কে তিনি বলেন, 'পাঁচ হাজার নয়, তুই দশ হাজার রান করবি।' পরে সংবাদ সম্মেলনেও এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, 'ড্রেসিংরুমে কেক কাটার সময় দলের সঙ্গে জুনিয়র খেলোয়াড় জয়কে বলেছি, আমি ৫ হাজার রান করেছি। তুই দশ হাজার রান করবি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...