| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

একের পর এক হেরেও নিজের ঢোল নিজে পেটাতে কম করলেন না ঈশান কিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১৮:৪৯:৫২
একের পর এক হেরেও নিজের ঢোল নিজে পেটাতে কম করলেন না ঈশান কিশন

১৫ তম আইপিএলে ১৩ ম্যাচে ৩৭০ রান করেছেন এই দুর্দান্ত ব্যাটসম্যান। গড় ৩০.৮৩। তিনটি ম্যাচে অর্ধশতরান করেছেন। মুম্বইয়ের হয়ে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। কিন্তু ঈশানের কাছে যে ক্রিকেট রোহিত শর্মারা আশা করেছিলেন তা হয়নি। তার ফলে প্রথম দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে মুম্বই।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারের পরে ঈশান বলেন, ‘‘বিশ্বের সেরা ক্রিকেটাররাও কোনও সময়ে খেলতে সমস্যায় পড়েন। আমি ক্রিস গেলের মতো ক্রিকেটারকেও সমস্যায় পড়তে দেখেছি। প্রতিটা ম্যাচ নতুন। প্রতিটা দিন আলাদা। বিপক্ষ বোলাররা আপনার জন্য পরিকল্পনা করবেই। তাই কোনও সময় খেলতে সমস্যা হয়। সেটা ভাবলে চলবে না।’’

ব্যাট করতে নেমে শুরু থেকে শুধু বড় শট খেলা তাঁর কাজ নয় বলে জানিয়েছেন ঈশান। তিনি বলেন, ‘‘ব্যাট করতে নেমেই বড় শট মারলে হবে না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। দরকার পড়লে জুটি বাঁধতে হবে। ভাল বোলারদের সম্মান দিতে হবে। খারাপ বল মারতে হবে। আমি প্রতি দিন সেই চেষ্টা করি। কোনও দিন কাজে লাগে। কোনও দিন কাজে লাগে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...