আইপিএলের পাঞ্জাবের এমন অধপতনের জন্য যাকে দায়ী করলেন আজহার
তবে প্লে-অফে ওঠার পক্ষে এই দলের যথেষ্ট হবে না বলেই মনে করছেন অনেকে। বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে সে ক্ষেত্রে। দলের দুরবস্থার জন্য অধিনায়ক ময়ঙ্ক অগ্রবালকেই দায়ী করলেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, ময়ঙ্কের দুর্বল অধিনায়কত্বের খেসারত দিতে হচ্ছে দলকে।
দিল্লি ম্যাচের পরে ময়ঙ্ককে নিয়ে আজহার বলেছেন, “আমি বুঝতে পারলাম না একটা উইকেট পাওয়ার পরেও কেন বোলিং থেকে সরিয়ে নেওয়া হল (লিয়াম) লিভিংস্টোনকে। যদি কোনও বোলার একটি উইকেট পায়, তা হলে আরও একটি ওভার তার প্রাপ্য। দিল্লির বিরুদ্ধে ময়ঙ্কের অধিনায়কত্ব খুবই খারাপ হয়েছে। মাথাই কাজে লাগায়নি ও।”
আজহারের ব্যাখ্যা, “শুরুতেই বিপক্ষের ওয়ার্নারকে তুলে নিয়েছিল পঞ্জাব। তখন দলের সেরা বোলারদের ব্যবহার করতে পারত। অর্শদীপ সিংহকে ব্যবহার করা যেত। বল নতুন থাকায় ওকে একটা ওভার দিতে পারত। পুরনো বলে ও এমনিতেই দারুণ বল করে। নতুন বলে আরও ভাল বল করতে পারত। হয়তো পঞ্জাবকে একটা-দুটো উইকেটও দিতে পারত। ময়ঙ্কের নেতৃত্বের কোনও মজা পাওয়া যায় না।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
