| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক পরিবর্তন নিয়ে লখনউয়ের বিরুদ্ধে কলকাতার শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১৪:৪৪:৪২
একাধিক পরিবর্তন নিয়ে লখনউয়ের বিরুদ্ধে কলকাতার শক্তিশালী একাদশ ঘোষণা

বেঙ্কটেশ আয়ার: ওপেনার হিসেবে তাঁকেই দেখা যেতে পারে লখউয়ের বিরুদ্ধে। রহাণে না থাকলেও তাঁর উপর ভরসা করতে পারে কলকাতা। কিন্তু তাঁর সঙ্গী কে হবেন?

অ্যারন ফিঞ্চ: আইপিএলে ন’টি দলে খেলে ফেললেও সে ভাবে সাফল্য আসেনি ফিঞ্চের ব্যাটে। এ বারেও সে ভাবে নজর কাড়তে পারেননি তিনি। এমন অবস্থায় ফের এক বার সুযোগ দেওয়া হতে পারে তাঁকে।

নীতীশ রানা: খুব যে ভাল ছন্দে আছেন এমনটা বলা যাবে না, তবে কলকাতা দলের বড় ভরসা তিনিই। এখনও পর্যন্ত ৩১৯ রান করেছেন। লখনউয়ের বিরুদ্ধে তাঁর বাদ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

শ্রেয়স আয়ার: অধিনায়ক হিসেবে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। কলকাতার হয়ে সব চেয়ে বেশি রান এই মরসুমে এসেছে তাঁর ব্যাট থেকেই। রিঙ্কু সিংহ: মিডল অর্ডারে দলকে ভরসা দিচ্ছেন তিনি। ফিল্ডার হিসেবেও দলের বড় ভরসা রিঙ্কু।

রিঙ্কু সিংহ: মিডল অর্ডারে দলকে ভরসা দিচ্ছেন তিনি। ফিল্ডার হিসেবেও দলের বড় ভরসা রিঙ্কু।

আন্দ্রে রাসেল: ব্যাটে, বলে কলকাতার ভরসা তিনিই। এখনও পর্যন্ত বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন তিনি। লখনউয়ের বিরুদ্ধেও তাঁর দিকে নজর থাকবে।

শেল্ডন জ্যাকসন: চার জনের বেশি বিদেশি খেলানো যাবে না। ফিঞ্চ খেললে তাই বসতে হতে পারে স্যাম বিলিংসকে। সে ক্ষেত্রে খেলবেন জ্যাকসন।

সুনীল নারাইন: বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। মাঝের ওভারগুলিতে রান আটকে রাখছেন। তবে এ বারের আইপিএলে ব্যাট হাতে তাঁকে সে ভাবে বিধ্বংসী ছন্দে দেখা যায়নি।

টিম সাউদি: বল হাতে কলকাতার বড় ভরসা তিনি। কামিন্স না থাকায় উইকেট নেওয়ার জন্য তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।

উমেশ যাদব: সাউদির সঙ্গী হবেন উমেশ। নতুন বল হাতে কলকাতাকে উইকেট এনে দিতে পারেন তাঁরাই। পাওয়ার প্লে-তে উইকেট পাওয়ার ক্ষেত্রে এই দুই পেসারের উপর ভরসা করতে হবে দলকে।

বরুণ চক্রবর্তী: বিস্ময় স্পিনারকে দলে ফিরিয়ে আনা হয়েছে। শেষ ম্যাচেও তাঁকে উইকেট নেওয়ার দিকে নজর দিতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...