| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা নিয়ে বিসিবি মন্তব্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১২:৫২:৩৩
তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরা নিয়ে বিসিবি মন্তব্য

গত ২৬ মাসে তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশ খেলেছে ২৯টি ম্যাচ। এরমধ্যে ছিল একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যক্তিগত কারণে ২০২১ সাল থেকে টি-টোয়েন্টি থেকে দূরে থাকা তামিমের বিশ্বকাপ না খেলারও কারণ ছিল একই।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাজেভাবে ব্যর্থ হওয়ার পর আবারও তামিমকে দলে ফেরার অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর গত ২৭ জানুয়ারি তামিম সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, ৬ মাসের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সিদ্ধান্তকে স্বাগত জানায় বোর্ড।

সেই ছয় মাস সময় শেষ হওয়ার দ্বারপ্রান্তে। তামিম কী আদৌ ফিরবেন টি-টোয়েন্টি দলে? বোর্ড কি তামিমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না, এ নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস।

তামিমের ৬ মাস মেয়াদি সিদ্ধান্ত নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘হি ইজ ওয়ান অব দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। সে তার অবস্থান নিজেই ভালো বুঝে এবং এ নিয়ে তার সঙ্গে সিরিজ অব মিটিং হয়েছে আমাদের। সে আপনাদের কাছে এক্সক্লুসিভলি বলেছে তার প্ল্যান, এরপরে কি আমাদের কিছু বলার আছে? ছয় মাসের সময় হ্যাঁ হয়তো আপনারা অফিশিয়ালি জানতে পারবেন তার ডিসিশন, ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কি না এটা তার মুখ থেকে শুনবেন। আমি বলতে পারছি না, এটা মনে হয় ডিফিকাল্ট।’

বোর্ড তাকে টি-টোয়েন্টি দলে চায় কি না এমন প্রশ্নে জালাল ইউনুস বলেছেন, ‘অবশ্যই আমরা তো এখনও চাই সে খেলুক, আমরা চেষ্টা করেছি এতদিন। গত তিন চার মাস ধরে তো কি বললাম, অনেক চেষ্টা করছি। ও যেটা ভালো বলছে তার ক্রিকেটের জন্যে, তার নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ারের চিন্তা করে সে বলেছে এ জন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চিতভাবে আমরা সম্মান রাখব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...