| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অগ্নি পরীক্ষার আগে বাংলাদেশের সামনে ১৬ টি ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১২:২৩:৩১
অগ্নি পরীক্ষার আগে বাংলাদেশের সামনে ১৬ টি ম্যাচ

এই মিশনের শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ওই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন।

এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৬ টি ম্যাচ খেলবে বাংলাদেশ’ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। যেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ ছাড়াও তৃতীয় দল হিসাবে এই সিরিজে অংশগ্রহণ করতে পারে পাকিস্তান। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,

“বিশ্বকাপের আগে আমরা ১৬টিরও বেশি ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি হয়ে যাবে, এখনই আমাদের আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, তারপর ত্রিদেশীয় সিরিজ খেলব নিউজিল্যান্ডে। অ্যাডিলেডে ৭-৮ দিন ক্যাম্প করে নিউজিল্যান্ডে চলে যাব।”

তবে এক হল ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জালাল ইউনুস। তবে এই সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ক্রাইস্টচার্চে। জালাল ইউনুস বলেন, “সিরিজটি সম্ভবত ক্রাইস্টচার্চে হবে। আরেক প্রতিপক্ষ সম্ভবত পাকিস্তান হবে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। প্রত্যেক দল অন্তত চারটি ম্যাচ খেলবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...