| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফের নতুন ওপেনিং জুটি, লখনউয়ের বিরুদ্ধে কলকাতার নতুন পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৮ ১১:১৪:৫১
ফের নতুন ওপেনিং জুটি, লখনউয়ের বিরুদ্ধে কলকাতার নতুন পরিকল্পনা

কারণ এখনও পর্যন্ত শুধু গুজরাত টাইটান্স প্লে-অফে জায়গা করে নিয়েছে। বাকি তিনটে জায়গার জন্য লড়ছে সাতটি দল। তবে সবার আগে কলকাতাকে জিততে হবে শক্তিশালী লখনউয়ের বিরুদ্ধে।

লিগ তালিকায় তিন নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। কিছুটা পিছনে ছয় নম্বরে রয়েছে কলকাতা। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অর্থাৎ কলকাতা জিতলেও লখনউকে টপকাতে পারবে না। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকবে। যে ভাবে খেলা চলছে তাতে ১৪ পয়েন্ট পেয়েও কোনও দল প্লে-অফে যেতে পারে।

শেষ দুই ম্যাচ জিতেছেন শ্রেয়স আয়াররা। ফলে আত্মবিশ্বাস বেশি থাকবে তাঁদের। অন্য দিকে শেষ দুই ম্যাচে হারতে হয়েছে লখনউকে। দলের ব্যাটিং ডোবাচ্ছে রাহুলদের। তিন ম্যাচ আগে এই কলকাতাকেই শেষ বার হারিয়েছিল রাহুলরা। তার পর থেকে লিগ তালিকায় অনেক বদল হয়েছে। আত্মবিশ্বাসী শ্রেয়সরা তাই কিছুটা এগিয়ে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামবেন। তবে আইপিএলে কোনও ম্যাচের ফল আগে থেকে বোঝা যায় না। খেলার সাড়ে তিন ঘণ্টায় যে দল নিজেদের স্নায়ুর চাপ সামলাতে পারবে তারা জিতবে।

আগের দুই ম্যাচে কলকাতার ওপেনিং জুটিতে ফিরেছিলেন বেঙ্কটেশ আয়ার ও অজিঙ্ক রহাণে। কিন্তু চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রহাণে। অর্থাৎ ফের নতুন জুটি দেখা যাবে। তবে কি ফের অ্যারন ফিঞ্চ ঢুকবেন দলে? না কি স্যাম বিলিংসকে ওপেন করতে পাঠানো হবে? সুনীল নারাইনকেও ওপেনে পাঠিয়ে চমক দিতে পারে নাইট ম্যানেজমেন্ট।

কলকাতাকে ম্যাচ জিততে হলে লখনউয়ের টপ অর্ডারকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে হবে। এ বারের আইপিএলে লখনউয়ের সব থেকে সফল তিন ব্যাটার লোকেশ রাহুল, কুইন্টন ডিকক ও দীপক হুডা। আগের বার কলকাতাকে যখন লখনউ হারিয়েছিল সেই ম্যাচেও ভাল খেলেছিলেন ডিকক। কিন্তু গত কয়েকটি ম্যাচে দলের টপ অর্ডার ফর্মে নেই। পাওয়ার প্লে-র মধ্যে অন্তত দু’উইকেট পড়ে গেলে চাপে পড়ছে লখনউ। সেটা করতে হবে কলকাতাকেও। এখন দেখার শেষ ম্যাচে জিতে প্লে-অফের আশা কলকাতা বাঁচিয়ে রাখতে পারে কি না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে ৭১ মিনিটের খেলা ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...