| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পাঞ্জাবের বিপক্ষে দিল্লীর ম্যাচ জয়ের কৃতিত্ব যাদেরকে দিলেন দলপতি পান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ১৯:৪৮:৫২
পাঞ্জাবের বিপক্ষে দিল্লীর ম্যাচ জয়ের কৃতিত্ব যাদেরকে দিলেন দলপতি পান্ত

১৬ মে রাতে প্রথমে ব্যাটিং করতে নামা দিল্লী ক্যাপিটালস ইনিংস উদ্বোধন করতে নামেন শরফরাজ খান এবং ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে ওয়ার্নার ব্যর্থ হলেও শরফরাজ খেলেন ১৬ বলে ৩২ রানের ইনিংস।

তিন নম্বরে নামা মিচেল মার্শের ৪৮ বলে ৬৩ রানের ইনিংসের সাথে ললিত যাদব ২১ বল মোকাবেলায় করেন ২৪ রান। শেষের দিকে অক্ষর প্যাটেলের ২০ বলে ১৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দিল্লী থামে ১৫৯ রানে।

১৬০ রানের লক্ষ্যে খেলতে নামা পাঞ্জাব কিংস শুরটা ভালো করে জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ানের ব্যাটে। ১৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে বেয়ারস্টো সাজঘরে ফিরে গেলে ধাওয়ানের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৯ রান।

মিডল অর্ডারে জিতেশ শর্মা দেঝেশুনে ম্যাচ এগিয়ে নিতে থাকলে শেষের দিকে তাকে সঙ্গ দেন রাহুল চাহার। ৩৪ বলে ৪৪ রান করে জিতেশ শর্মা ফিরে গেলে শেষ পর্যন্ত ম্যাচ বের করতে পারেননি চাহার।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাঞ্জাবের ইনিংস থামে ১৪২ রানে আর তারা ম্যাচ হারে ১৭ রানের ব্যবধানে। এই হারের মধ্য দিয়ে প্লে অফের আগে ছিটকে গেল পাঞ্জাব।

এদিকে পাঞ্জাবকে ছিটকে দেয়ার পর দিল্লীর অধিনায়ক রিশাব পান্ত বলেন, ‘’একটি ম্যাচ হারলেই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হত, কিন্তু আমরা জিতেছি। আমরা দলে যে পরিবর্তনটি আনতে চেয়েছিলাম তা সম্ভব হয়েছে।

আমরা তাকে (কুলদিপ) রেখে দিয়েছিলাম কারন অনেক শিশির পড়ছিল। এটা ফিফটি ফিফটি চান্স ছিল। আমাদের ব্যাটিং কিভাবে দীর্ঘায়িত করা যায় সেটা ভাবছিলাম। স্পিনাররা ভালো বোলিং করেছে স্লো উইকেট উইকেট ছিল। বেশিরভাগ ক্ষেত্রে এটি একইরকম হতে থাকে আমাদের উইকেট মূল্যায়ন করতে হবে। ওয়াংখেড়েতে কিভাবে খেলতেহহবে তা জানিনা। পৃথ্বী শ এর থাকার সম্ভাবনা ফিফটি ফিফটি। কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারব।‘’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...