ওয়েস্ট ইন্ডিজ সফরে একাদশে দাক পেলো সেই বাঘা ব্যাটিং
বাংলাদেশ ক্রিকেটে লম্বা সময় ছিলেন বিবেচনার বাইরে। শেষ পর্যন্ত ঈশ্বর তার দিকে মুখ তুলে চাইছেন। পেলেন দারুন সুখবর। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার ও উইকেট রক্ষক।
সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটীয় লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করে তবেই নজরে এসেছেন নির্বাচকদের। প্রাইম ব্যাংকের হয়ে খেলা বিজয় ১৫ ম্যাচে ৮১.২৮ গড়ে করেছেন ১ হাজার ১৫৪ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে যা এক আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান। ইতিহাস গড়ার মিশনে বিজয় করেছেন ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি।
চট্টগ্রামে চলছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আজ তৃতীয় দিনের খেলার ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স জালাল ইউনুস জানিয়ে দিয়েছেন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকছেন বিজয়।
‘বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে আছে। ও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে আছে আশা করি। এটা যদিও নির্বাচকদের ব্যাপার। তারা কন্সিডার করছে। আশা করি ডেফিনিটলি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও থাকবে।’
সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৬ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুন থেকে। এরপর ২, ৩ ও ৭ জুলাইতে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
