| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক-লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হল তৃতীয় দিন, দেখুন সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ১৮:২৮:৫৭
মুশফিক-লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হল তৃতীয় দিন, দেখুন সর্বশেষ ফলাফল

দ্বিতীয় দিনে ১৯ ওভারে ৭৬ রান তুলে দিন শেষ করেন দুই ওপেনার। আজ তৃতীয় দিনেও দুজনে ছিলেন অনবদ্য। প্রথম সেশনে দেননি উইকেট। জয় তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। সাজঘরে ফেরেন আসিথা ফার্নান্দোর বলে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫৮ রান করে।

জয় ফিরলেও তামিম তার লক্ষ্যে ছিলেন অটুট। মাঝে নাজমুল হোসেন শান্ত ১ মুমিনুল হক ২ রান করে সাজঘরে ফিরলে মুশফিকুর রহিমকে নিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১০তম শতক।

শতক পূর্ণ করার কিছুক্ষণ পরেই ব্যাথা পান হাতে। সেই ব্যাথা নিয়ে যোগ করেন আরও ৩৩ রান। এরপর আর থাকতে পারেননি মাঠে। ব্যাথা নিয়ে বিশ্রামে চলে যান দেশে হয়ে ৫ হাজার রানের মাইলফলক থেকে ১৯ রান দূরে থাকতে।

একই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন মুশফিকও। টেস্ট ফরম্যাটে ৪ হাজার ৯৩২ রান করা মুশফিকের ৫ হাজার রান করতে লাগে ৭৮ রান।

তামিম বিশ্রামে যাওয়ায় ব্যাট করতে নামা লিটন দাসকে নিয়ে ৯৮* রানের জুটি গড়েছেন মুশফিক। তবে মাইলফলক থেকে ২৫ রান দূরে থাকতেই শেষ করতে হয়েছে দিন। মুশফিকের সঙ্গে অর্ধশতক তুলে নিয়েছেন লিটন দাসও। তার ব্যাটে এসেছে ৫৪ রান।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৭৯ রানে। লিড পেতে চতুর্থ দিনে লড়তে হবে ৭ ব্যাটারকে নিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...