| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

১২ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ১২:৪৬:৪৮
১২ বছরের রেকর্ড ভাঙলেন তামিম-জয়

চট্টগ্রামে ১২৭ রানের জুটি গড়ার মাধ্যমে রেকর্ডটি নিজেদের করে নেন তামিম ও জয়। এই জুটি দলকে এগিয়ে নিচ্ছেন দারুণ গতিতে। ইতোমধ্যে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪০ রানের জুটি গড়েছেন তামিম-জয়। এদিকে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন জয়।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সকালে তামিম-জয় ভাঙলেন তামিম ও ইমরুল কায়েসের ১২ বছরের রেকর্ড। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে রেকর্ডটি গড়েছিলেন তামিম-ইমরুল।

সে ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ইংল্যান্ড। এরপর ম্যাচের দ্বিতীয় ইনিংসে প্রথমবারের মতো ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম উইকেটে তামিম ও ইমরুল মিলে তোলেন ১২৬ রান। সে ম্যাচে শতকের দেখা পেয়েছিলেন তামিম।

এই ম্যাচেও শতকের পথেই আছেন তামিম। এদিকে ফিফটি করেছেন জয়ও। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পেতে ধীরেসুস্থে ব্যাটিং করেছেন জয়। দ্বিতীয় দিন ৬৬ বলে ৩১ রান নিয়ে শেষ করেছিলেন জয়।

তৃতীয় দিন বাকি ১৯ রান করতে জয় খেলেছেন আরও ৪৪ বল। এরমধ্যে তিনটি বাউন্ডারির মার ছিল। শেষ পর্যন্ত ১১০ বলে ৮ চারে নিজের অর্ধশতক পূর্ণ করলেন জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...