দিনের সূচনায় তামিমের হাফ সেঞ্চুরি, দেখুন সর্বশেষ স্কোর
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৭ ১১:০১:২৫
ওপেনার তামিম ইকবাল তৃতীয় দিনের শুরুতেই দারুণ এক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। টেস্ট ক্রিকেটে নিজ স্বভাবসুলভ ব্যাটিংই করছেন তামিম। তার সঙ্গে সমানতালে ব্যাটিং করার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয়। তিনিও হাফ সেঞ্চুরির পথে।
দুজনের এই জুটি শতরান ছাড়িয়েছে। হাফ সেঞ্চুরির প্রত্যাশায় আছেন জয়।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ প্রথম ইনিংস- ১১৭/০ (২৭ ওভার) (তামিম ৬৪*, জয় ৪৩*)।
