| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মৃত্যুর পরও সায়মন্ডসের জন্য যা করলেন তার পোষা কুকুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১৭:৫৯:২০
মৃত্যুর পরও সায়মন্ডসের জন্য যা করলেন তার পোষা কুকুর

সায়মন্ডসের দুর্ঘটনার সময় তার দুটি পোষা কুকুর সঙ্গে ছিল। যদিও কুকুর দুটি প্রাণে বেঁচে গেছে। এর মধ্যে একটি কুকুরের প্রভুভক্তি সবার চোখে জলের ধারা নামিয়েছে। মাছ ধরা আর কুকুর পোষা শখ ছিল সায়মন্ডসের। জীবনের শেষ যাত্রায় গাড়িতে উঠেছিলেন নিজের পোষা দুটি কুকুর নিয়ে।

দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা কুকুর দুটিকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু একটি কুকুরকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। কুকুরটি নিথর সায়মন্ডসের পাশেই বসে ছিল। কুরিয়ার মেইলের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল।

ব্যাবিথা নেলিম্যান নামের এক নারী ছিলেন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, ‘ঘটনাস্থলে আমরা একটি গাড়ি উলটে থাকতে দেখি। দুর্ঘটনার আগে গাড়িতে গান বাজছিল, দুর্ঘটনার পরও সেই গান চলছিল। গাড়িতে সায়মন্ডসের দুটি কুকুর ছিল। এর মধ্যে একটি কুকুর কোনোভাবেই দুর্ঘটনাস্থল থেকে আসতে চাচ্ছিল না।’

ঐ নারী আরও বলেন, ‘যতবারই কুকুরটিকে সরানোর চেষ্টা করেছি ততবারই সে গোঁ গোঁ করে শব্দ করছিল।’

শেন ওয়ার্নকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ১৫ মে অ্যান্ড্রু সায়মন্ডসকে হারায় ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়ার সোনালি যুগের এই ক্রিকেটার এক সড়ক দুর্ঘটনায় বরণ করে নিয়েছেন মৃত্যুকে। মৃত্যুকালে সায়মন্ডসের বয়স হয়েছিল ৪৬ বছর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...