| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দারুন সুখবর পেল রাজস্থান রয়্যালস, দলে ফিরলেন সেই হার্ড হিটার ব্যাটিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১৬:০৭:০৮
দারুন সুখবর পেল রাজস্থান রয়্যালস, দলে ফিরলেন সেই হার্ড হিটার ব্যাটিং

আইপিএল চলাকালিন সময়ে গত ৯ মে হেটমায়ার এবং নিরভানি দম্পতির প্রথম সন্তান পৃথিবীতে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুত্র সন্তানের বাবা হওয়ার খবরটি হেটমায়ার নিজেই নিশ্চিত করেছিলেন।

এই সময়ে স্ত্রীর পাশে থাকতে গত ৮ মে দলের জৈবসুরক্ষা বলয় ত্যাগ করেছিলেন হেটমায়ার। সেদিনই আকাশপথে গায়ানায় পৌঁছান তিনি। এর একদিন পর বাবা হওয়ার সংবাদ দেন এই ক্যারিবিয়ান।

এদিকে আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে রাজস্থান রয়্যালস। দলের সাফল্যে এবার দারুণ অবদান রেখেছেন ২৫ বছর বয়সী হেটমায়ার। গত কয়েক ম্যাচে তার অনুপস্থিতিত নিশ্চিতভাবেই টের পেয়েছে সাঞ্জু স্যামসনের দল।

এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচে ২৯১ রান করেছেন হেটমায়ার। গড় ৭২। রাজস্থানের বেশকিছু ম্যাচেই ফিনিশিং ভূমিকায় ছিলেন তিনি। ১১ ইনিংসের মধ্যে সাতটি ইনিংসেই অপরাজিত ছিলেন গায়ানার এই হার্ড-হিটার ব্যাটার।

বিশেষ করে ১৭ থেকে ২০ ওভারে দারুণ সফল এই ব্যাটার। এবারের আইপিএলে ডেথ ওভারগুলোতে ব্যাটিং করে ২১৪.২৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। রাজস্থানের খেলা সর্বশেষ ম্যাচে ১৬ বলে অপরাজিত ৩১ রানের ক্যামিও খেলেছিলেন হেটমায়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...