| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১১:৪৩:৫৮
ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ

ভারতীয় দলের উইকেটকিপারের ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। এই তারকাকে নিয়ে ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ মনে করছেন, প্রতি ম্যাচে পাওয়ার প্লে-তে ঋদ্ধি একাই তফাৎ গড়ে দিচ্ছেন।

এবারের আইপিএলের গুজরাতের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, “ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তা ছাড়া আইপিএল এবং বাকি ফরম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।”

কার্স্টেন যোগ করেন, “খেলার পরিস্থিতিটা খুব ভাল বুঝতে পারে এবং পাওয়ার প্লে-র সময়টা কাজে লাগাতে পারে। আমাদের কাছে ও মূল্যবান সম্পদ। যখনই ওকে দরকার, তখনই এগিয়ে আসে এবং দলকে সাহায্য করে। ওকে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না। কারণ কী ভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা ওর থেকে ভাল কেউ জানে না। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ।”

প্রথম বার আইপিএলে খেলতে নেমেই চমকে দিয়েছে গুজরাত। প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...