আইপিএলে রাজস্থানের জয়ে বিপদে পড়ল কলকাতা
গতকালের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। কিন্তু শুরুতেই বিপদে পড়ে তারা। তৃতীয় ওভারেই মাত্র দু’রান করে ফিরে যান এ মৌসুমে তাদের সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার জস বাটলার। যশস্বী জসওয়াল এবং সাঞ্জু স্যামসন মিলে রাজস্থানের পতন রোধ করেন। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়েন তারা।
৩২ রান করে সঞ্জু ফিরে যাওয়ার পর দেবদূত পাড়িক্কলের সঙ্গে জুটি বাঁধেন যশস্বী। একপর্যায়ে মনে হচ্ছিল মৌসুমের দ্বিতীয় ফিফটি করবেন তিনি। কিন্তু ৪১ রান করে আয়ুশ বাদোনির বলে তার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান যশস্বী।
পাঁচটি চার এবং দু’টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান পাড়িক্কলও। সেই সময় কিছুটা বিপদে পড়ে যায় রাজস্থান। কিন্তু রিয়ান পরাগ ১৯ এবং ট্রেন্ট বোল্টের অপরাজিত ১৭ রানের সৌজন্যে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৭৮ তোলে তারা।
ব্যাট করতে বিপদে পড়ে লখনৌ-ও। বোল্টের বলে ১৫ রানের মাথায় তারা হারায় কুইন্টন ডি’কককে। পরের বলেই বাদোনিকে ফেরান বোল্ট। হ্যাটট্রিক আটকান দীপক হুদা। অধিনায়ক রাহুল মাত্র ১০ রান করে সাজঘরে ফেরেন।
এমতাবস্থায় ২৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল লখনৌ। এরপর হুদা (৫৯) এবং ক্রুণাল মিলে চাপ সামলান। কিন্তু ক্রুণাল আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে লখনৌ। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।
রাজস্থানের জয়ে বেকায়দায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটির সামনে এখন শুধু চতুর্থ হওয়ার সুযোগ আছে। কারণ তারা কোনোভাবেই শেষ ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে না।
কলকাতা পরের ম্যাচে লখনৌকে হারালে ১৪ পয়েন্টে পৌঁছাবে। একই পয়েন্ট এরই মধ্যেই অর্জন করেছে ব্যাঙ্গালুরু। সোমবার আরেক ম্যাচে মুখোমুখি হবে দিল্লি এবং পাঞ্জাব। দু’দলেরই দু’টি করে ম্যাচ বাকি এবং ১২ পয়েন্ট। ফলে সোমবার তাদেরও একজন কেউ পৌঁছবে ১৪ পয়েন্টে।
হায়দরাবাদ শেষ দু’টি ম্যাচে জিতলে তাদেরও হবে ১৪ পয়েন্ট। বৃহস্পতিবার গুজরাটকে যদি ব্যাঙ্গালুরু হারিয়ে দেয়, তাহলে তারাই শেষ চারে পৌঁছবে। সেক্ষেত্রে কলকাতা, হায়দরাবাদ ছিটকে যাবে। দিল্লি বা পাঞ্জাবের মধ্যে কেউ একজন তখন ব্যাঙ্গালুরুর সঙ্গে শেষ চারের লড়াইয়ে থাকবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
