| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি নয়, চেন্নাইয়ের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ২২:৪৯:০৩
ধোনি নয়, চেন্নাইয়ের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ভক্তরা অনেকেই সম্ভাব্য বিভিন্ন নেতার নাম বলছেন। তারই রেশ ধরে চেন্নাইয়ের পরবর্তী অধিনায়ক এ বার বেছে নিলেন বীরেন্দ্র সহবাগ। তিনি বলেন যে, রুতুরাজ গায়কোয়াড়ই হতে পারেন চেন্নাইয়ের পরের অধিনায়ক।

সহবাগ বলেছেন, “একজন ক্রিকেটারের পক্ষে একটা মরসুম ভাল যেতেই পারে। কিন্তু যদি ও আরও ৩-৪টে মরসুম খেলে, তা হলে অধিনায়ক হতেই পারে এবং মহেন্দ্র সিংহ ধোনির পর লম্বা সময় ধরে চেন্নাইয়ের নেতা হতে পারে। কেন গোটা বিশ্ব ধোনিকে এত ভাল অধিনায়ক বলে? কারণ ওর মাথা ঠান্ডা, নিজে সিদ্ধান্ত নিতে পারে এবং বোলার ও ব্যাটারদের ভাল ভাবে ব্যবহার করতে পারে। ধোনি ভাগ্যেরও সহায়তা পায়। যারা সাহসী তারাই ভাগ্যের সহায়তা পায় এবং ধোনি সাহসী তা নিয়ে সন্দেহ নেই।”

একটি জায়গায় রুতুরাজের খামতি রয়েছে বলে মনে করেন সহবাগ। তিনি বলেছেন, “রুতুরাজের মধ্যে ধোনির বাকি গুণগুলি সবই রয়েছে। কিন্তু একটি বিষয় নিয়ে আমি চিন্তিত। সেটা হল ভাগ্য। রুতুরাজ কতটা ভাগ্যের সহায়তা পেতে পারে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...