| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হেরে নিজের ভুল শিকার করলেন ধোনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ২২:৩৩:৪৭
ম্যাচ হেরে নিজের ভুল শিকার করলেন ধোনি

টেবিল টপার দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। কিন্তু ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানের বেশি করতে পারেনি চেন্নাই। শেষ পর্যন্ত ৫ উইকেটে তারা হেরে যায় গুজরাতের কাছে।

ম্যাচ হারের পরে ধোনি বলেন, ‘‘শুরুতে ব্যাট করার সিদ্ধান্তটা ঠিক ছিল না। এই উইকেটে প্রথম দিকে জোরে বোলারদের মারা কঠিন। স্পিনারদের ক্ষেত্রেও একই কথা বলব। মারা কঠিন ছিল।’’ পিচ বুঝতে সাধারণত ভুল হয় না ধোনির। এ ব্যাপারে ধোনি এতটাই পারদর্শী যে, যখন তিনি অবসর নেন, তখন বিরাট কোহলী বলেছিলেন, ‘‘বড় ক্ষতি হয়ে গেল। কারণ, ধোনি দলে থাকায় আমরা বুঝে যেতাম উইকেট কী রকম। ও বলে দিত, এই উইকেটে ১৫০ রান ভাল, না ১৭০ রান ভাল। আমরা সেই মতো ব্যাট করতাম। এটা একটা দলের কাছে বিরাট সুবিধে।’’ সেই ধোনির উইকেট বুঝতে ভুল হওয়া অবশ্যই তাৎপর্যের।

নারায়ণ জগদীশন, প্রশান্ত সোলাঙ্কি, মিচেল স্যান্টনার, মাথিসা পাথিরানার মতো নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল এই ম্যাচে। ধোনি বলেন, ‘‘আমরা নতুনদের আরও সুযোগ দেব। আমরা একটা ভাল দল তৈরি করার চেষ্টা করছি। ফলে বাকি ম্যাচগুলোতেও নতুনদের খেলানো হবে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...