| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম দিনে সাকিবের বোলিং দেখে প্রশংসায় পঞ্চমুখ হেরাথ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ২২:১৩:৪২
প্রথম দিনে সাকিবের বোলিং দেখে প্রশংসায় পঞ্চমুখ হেরাথ

এই ব্যাপারে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, তিনি শতভাগ ফিট সাকিবকেই একাদশে চান। অবশ্য ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলন করে নিজের ফিটনেসের প্রমাণ দেন সাকিব। তাকে রাখা হয় একাদশেও। এখনও ব্যাট হাতে নেওয়ার সুযোগ পাননি, তবে দ্যুতি ছড়িয়েছেন বল হাতে।

যদিও এই ম্যাচের আগে বোলিং নিয়ে তেমন কোনো অনুশীলনই করা হয়নি সাকিবের। টেস্টে অর্ধবছর পর মাঠে নেমে সাকিবের ভালো করতে যে অনুশীলনের দরকার নেই, তা অবশ্য আগেই জানতেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন হেরাথ। তিনি বলেন, ‘তার মত সামর্থ্যবান খেলোয়াড় আমাদের খুব বেশি নেই। অনুশীলন ছাড়াই সে প্রথম বল থেকে নিজের মান ধরে রেখেছে। তার আত্মবিশ্বাস দারুণ। আজ বলও ভালো করেছে, সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিল। সাকিব দলে থাকলে দল ভারসাম্য খুঁজে পায়। ও না থাকলে আমাদের এমন কাউকে খুঁজতে হয় যে ব্যাটিং ও বোলিং দুইটাই পারে। আমি শতভাগ নিশ্চিত ছিলাম, সে প্রস্তুতি ছাড়াই ভালো করবে।’

সব মিলিয়ে প্রথম দিন বোলারদের পারফরম্যান্সে হেরাথ সন্তুষ্ট। তিনি বলেন, ‘সাকিব ও তাইজুল ভালো বল করেছে। নাঈমও দুটি উইকেট পেয়েছে। টেস্টের প্রথম দিন হিসেবে বোলারদের পারফরম্যান্সে আমি খুশি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...