নিজের রেকর্ড টেনে আইপিলের গতিময় বোলার উমরান নিয়ে মুখ খুললেন শোয়েব আখতার
ক্রিকেট বিশ্বের সবচেয়ে গতিশীল ফাস্ট বোলার শোয়েব আক্তার ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই গতিশীল ফাস্ট বোলারকে জাতীয় দলে দেখতে চান। সেইসাথে শোয়েব আক্তার আরও জানিয়েছেন ইমরান যদি তার বিশ্ব রেকর্ড ভেঙে দেন তাহলে খুশি হবেন তিনি।
এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমরানকে নিয়ে শোয়েব আখতার বলেন, “আমি তাকে বিশ্ব মঞ্চে দেখতে চাই, সে এটার দাবি রাখে। বর্তমানে খুব বেশি বোলার নেই যারা ১৫০ কিলোমিটার অতিক্রম করেছে”।
“আমরা দেখেছি উমরান সেই জায়গায় ধারাবাহিক বোলিং করে যাচ্ছে। আমি চাই উমরান ১০০ মাইল অতিক্রম করুক। সে যদি ১০০ মাইলের ক্লাবে যায়, আমি খুশি হবো। কিন্তু তাকে ইনজুরি থেকে দূরে থাকতে হবে, যেটা তার ক্যারিয়ারের ইতি টানতে পারে।”
২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.২ কিলোমিটারের বলটি করে এখনও অস্পৃশ্য পাকিস্তানের পেসার। তবে এতদিন পরে এসে একজন সেই রেকর্ড ভেঙে দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন, উমরান মালিক। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসও চাইছেন, সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার তার রেকর্ড ভেঙে দিক।
“আমি তার একটি লম্বা ক্যারিয়ার দেখতে চাই। কিছুদিন আগে কেউ একজন আমাকে অভিনন্দন জানাল যে, আমি সবচেয়ে দ্রুতগতির বল করেছি ২০ বছর হয়ে গেল, কিন্তু এখনো কেউ রেকর্ড ভাঙতে পারল না। কিন্তু আমি বলেছিলাম,
‘কেউ একজন অবশ্যই আছে, যে এই রেকর্ড ভেঙে দিতে পারে।’ আমি খুব খুশি হবো যদি উমরান আমার রেকর্ড ভেঙে দেয়। কিন্তু তাকে নিশ্চিত করতে হবে যেন সে ইনজুরিতে না পড়ে। আমি তাকে ইনজুরি ছাড়া দীর্ঘদিন খেলতে দেখতে চাই।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
