| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেট সহ রুমানা ব্যাটিংয়ে ঝড় তুলেও জয় পেলো না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ১১:৫৯:০৮
দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেট সহ রুমানা ব্যাটিংয়ে ঝড় তুলেও জয় পেলো না

দুবাইয়ে ‘ফেয়ারব্রেক’ নামের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে বার্মি আর্মির হয়ে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা। দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটি গড়া ৪টি চার ও ২টি ছক্কায়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে বার্মি আর্মি। টর্নেডোস সেটি পেরিয়ে যায় ৪ উইকেট ও ২ বল হাতে রেখে। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন রুমানা। ব্যাটিংয়ে নামেন তিনি ষোড়শ ওভারে, দলের রান তখন ৫ উইকেটে ৮৬। প্রথম ৮ বলে তার রান ছিল ১০।

এরপর বাড়ান রানের গতি। পাকিস্তানের পেসার দিয়ানা বাইগের টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছক্কা। ইনিংসের শেষ বলে তিনি আরেকটি ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার সুনে লুসকে।

প্রতিপক্ষের রান তাড়ায় সপ্তম ওভারে প্রথমবার বল হাতে পেয়ে রুমানা দেন ৬ রান, পরের ওভারে ৮। ১৫তম ওভারে বোলিংয়ে ফিরে ৪ রান দিয়ে তিনি নেন একটি উইকেট। ৩৪ রান করে ক্যাচ তুলে দেন স্টেরে ক্যালিস।

শেষ ১২ বলে টর্নেডোসের দরকার ছিল ৯ রান। ১৯তম ওভারে দারুণ বোলিংয়ে ৫ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে রুমানা জমিয়ে তোলেন লড়াই। তবে শেষ ওভারে ৪ রান আর ডিফেন্ড করতে পারেনি তারা।

বাংলাদেশের আরেক প্রতিনিধি জাহানারা আলমের দল ফ্যালকন্স অবশ্য উঠে গেছে ফাইনালে। শনিবার প্রথম সেমি-ফাইনালে তারা স্পিরিটকে হারায় ২৫ রানে। জাহানারা ২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। ৬ দলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন মোট ৩০টি দেশের নারী ক্রিকেটাররা।

আসরে ৬ ম্যাচে ব্যাট হাতে ৬২ রানের পাশাপাশি লেগ স্পিনে ৭ উইকেট নেন রুমানা। দুবাইয়ে ‘ফেয়ারব্রেক’ নামের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে বার্মি আর্মির হয়ে ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন বাংলাদেশের অলরাউন্ডার রুমানা। দলের হয়ে সর্বোচ্চ ইনিংসটি গড়া ৪টি চার ও ২টি ছক্কায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...