| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দুর্দান্ত বোলিংয়ে চাপে শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ১০:৪০:২৪
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দুর্দান্ত বোলিংয়ে চাপে শ্রীলঙ্কা

টাইগার দলপতি মুমিনুল হক জানান যে, যদি তিমি টসে জিততেন তবে আগে ব্যাট নিতেন। তবে এখন আগে বোলিং পাওয়ায় প্রথম ঘণ্টায় থাকা উইকেটের সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কার লক্ষ্য পঞ্চম দিনে বাংলাদেশকে চেপে ধরা।

মাঠের সাগরিকার এই মাঠে দুই দলের মধ্যকার শেষ দুই ম্যাচেই দেখা গেছে রানবন্যা। ২০১৮ সালে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ৫১৩ রান করে অলআউট হয়। জবাবে শ্রীলঙ্কা ৯ উইকেট গড়ে ৭১৩ রানের পাহাড়। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩০৭ রান করলে ম্যাচটি ড্র হয়।

এর আগে ২০১৪ সালে দুই দল মুখোমুখি হয়েও রানের বন্যা বইয়েছিল। প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল লঙ্কানরা, বাংলাদেশ থামে ৪২৬ রানে। সফরকারীরা এরপর ৪ উইকেটে ৩০৫ রানে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ ৩ উইকেটে ২৭১ রান করলে নিষ্ফলা ড্র দিয়েই শেষ হয় ম্যাচ।

এ দুই ম্যাচের প্রথমটিতে টুইন টন তথা জোড়া সেঞ্চুরি হাঁকান কুমারা সাঙ্গাকারা। প্রথম ইনিংসে ক্যারিয়ারসেরা ৩১৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান। আর দ্বিতীয়টিতে টুইন টন আসে মুমিনুল হকের ব্যাট থেকে। তিনি প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হন ১০৫ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সর্বশেষ স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ২২/০ (৭ ওভার)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...