| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ দুবাইয়ে ফাইনালে জাহানারার দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ২১:৪০:৩২
ব্রেকিং নিউজঃ দুবাইয়ে ফাইনালে জাহানারার দল

জয়ের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল জাহানারাদের ফ্যালকন। ইনিংসের প্রথমে দুই ওপেনার ড্যানি ওয়াট আর চামারি আতাপাত্তুই বড় সংগ্রহের ভিত গড়ে দেন দলকে। ওয়াট ৪৮ বলে ৮৩ আর আতাপাত্তু ৫২ বলে করেন ৬৩ রান। স্পিরিট উইমেনের নিকোলা কারে ৩০ রানে নেন দুটি উইকেট।

জবাবে নাত্তাকান চামথাম (৪০ বলে ৪২) আর সোফিয়া ডাঙ্কলের (৩০ বলে ৪৫) ব্যাটে একটা সময় ভালো অবস্থানে থাকলেও পরে আর বড় লক্ষ্য তাড়া করে উঠতে পারেনি স্পিরিট উইমেন।

শেষদিকে সোফি একলেস্টোন ১৮ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে পরাজয়ে ব্যবধানই যা একটু কমিয়েছেন। ৫ উইকেটে ১৪৭ রানে থামে স্পিরিট উইমেন।

অনুজ গুরাজ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট। বাংলাদেশের জাহানারা ২ ওভারে ২৩ রান দিলে তার কোটা আর পূরণ করেননি অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...