| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

লঙ্কানদের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ২০:০২:১৪
লঙ্কানদের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা জানালেন বাংলাদেশ

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট দিয়ে, আগামীকাল ১৫ মে রবিবার। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলপতি মুমিনুল হক জানালেন, লঙ্কানদের বিপক্ষে জয়ের জন্যই খেলবে তার দল।

তিনি বলেন, ‘যখন খেলি জেতার জন্য খেলি। এখানেও এই পরিকল্পনা নিয়েই খেলব। ম্যাচ জেতার জন্যই খেলব। আগে কী হল না হল এগুলো নিয়ে কখনও চিন্তা করতে পারবেন না। যারা ৫ দিন চাপ সামলাতে পারবে তারাই ম্যাচ জিতবে। অতীতে কী হয়েছে এসব ভূমিকা রাখে না।’

অস্থিতিশীলতার কারণে শ্রীলঙ্কা উত্তাল। এমন পরিস্থিতিতে লঙ্কানরা দেশকে ২২ গজে সাফল্য এনে দিতে চান। দেশের বর্তমান পরিস্থিতি হয়ত আরও তাতিয়ে তুলবে লঙ্কানদের। তবে তাদের এই মরিয়া দশা নিয়ে ভাবতে নারাজ মুমিনুল, ‘ওরা কী চিন্তা করছে এটা আমাদের ভেবে লাভ নেই। আমরা কীভাবে ৫ দিন ভালো ক্রিকেট খেলতে পারি, দাপট দেখাতে পারি এটাই আমাদের চিন্তা। ওদের নিয়ে এত চিন্তা করছি না। একেবারে ৫ দিনের চিন্তা না করে একদিন একদিন করে চিন্তা করতে হবে।’

যতই ভুলে যাওয়ার চেষ্টা করা হোক, সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্সের কথা ঘুরেফিরে আসছে এই টেস্টের আগে। মুমিনুল জানালেন, ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে পরাজয় বরণ করা সেই সিরিজের শিক্ষা এই সিরিজে কাজে লাগাবে তার দল।

মুমিনুলের ভাষায়, ‘প্রত্যেক সিরিজেই ব্যাটাররা ওভারকাম করতে চায়। আমরাও এই জিনিসগুলো নিয়ে কাজ করছি। আগের সিরিজে কী হয়েছে না হয়েছে এসব নিয়ে এখন এত চিন্তা করছি না। দুই জায়গার কন্ডিশনও অনেক ভিন্ন। এখানকার কন্ডিশনে কীভাবে মানিয়ে নিব এটাই গুরুত্বপূর্ণ। ঐ সিরিজের শিক্ষা কীভাবে কাজে লাগাচ্ছি এটা গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...