| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে যে তারকাকে ভয় পান লঙ্কানরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৯:৪৬:৩২
বাংলাদেশে যে তারকাকে ভয় পান লঙ্কানরা

এরপর সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে জানিয়েছেন, সাকিব আল হাসান খেলবেন ধরে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন তারা। তবে সাকিব না খেললে সুবিধা হতো তাদের, এমনটাই বলেছেন শ্রীলঙ্কার দলপতি।

সিরিজ শুরুর আগে আজ (১৪ মে) শনিবার সংবাদ সম্মেলনে আসেন করুণারত্নে। যেখানে স্বাভাবিক ভাবেই তার কাছে প্রশ্ন আসে, সাকিব তো খেলছে, আপনাদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে?

এর জবাবে লঙ্কান দলপতি বলেন, ‘আমরা যখন এখানে এসেছি তখন বাংলাদেশ স্কোয়াডে সাকিব আছে জানতাম। আমরা জানতাম সে খেলবে এবং সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। যদি সে না খেলতে পারে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু এই মুহূর্তে আমদের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।’

এবার শ্রীলঙ্কার কোচিং প্যানেলে আছেন বাংলাদেশি নাভিদ নেওয়াজ। বাংলাদেশের কন্ডিশন এবং খেলার ধরণ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার। এই কোচের উপস্থিতি লঙ্কানদের কোনো উপকারে আসছে কি না জানতে চাইলে করুণারত্নে আরও যোগ করেন,

‘এটা আমাদের জন্য একটা বড় সুবিধা। নাভিদ নেওয়াজ কয়েক বছর ধরে অনূর্ধ্ব-১৯ দলের সাথে ছিলেন, তিনি পরিস্থিতি জানেন তাই আমরা তার কাছ থেকে কিছু ধারণা পেয়েছি। তবে আমি মনে করি না যে আগের বছরের ফলাফল এই সিরিজের উপর কোন প্রভাব ফেলবে। আমি মনে করি, প্রথম বল থেকে পঞ্চম দিন পর্যন্ত আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

এদিকে চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হবে বলে মনে করছেন লঙ্কানদের এই টেস্ট ওপেনার। তবে ভালো কিছু করার প্রত্যয় তার কণ্ঠে, ‘আপনি উইকেট দেখলে বুঝবেন সেটি ফ্ল্যাট উইকেট। হ্যাঁ, তারা (বাংলাদেশ) ঘরের মাঠে দুর্দান্ত একটি দল। কিন্তু আমরা মনে করি আগের তুলনায় এবার ভালো কিছু করতে পারবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...