| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ আইপিএলের মাঝেই রায়ডুর অবসর ঘোষণা, ১৫ মিনিটের মধ্যে ফিরিয়ে নিলেন কথা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৭:২৩:৩১
হঠাৎ আইপিএলের মাঝেই রায়ডুর অবসর ঘোষণা, ১৫ মিনিটের মধ্যে ফিরিয়ে নিলেন কথা

আইপিএলের মাঝেই অবসরের কথা ঘোষণা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার অম্বাতি রায়ডু। তিনি জানান, এ বারই শেষ। এই মরসুমের পরে আর আইপিএল খেলবেন না। যদিও এই ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেলেন তিনি। তার পরেই শুরু হয়েছে বিতর্ক। কেন টুইট মুছলেন রায়ডু। তার পিছনে কি অন্য কোনও কারণ রয়েছে।

টুইট করে নিজের অবসরের কথা জানান রায়ডু। তিনি বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এটাই আমার শেষ আইপিএল মরসুম। ১৩ বছর দু’টি বড় দলের অংশ হয়ে খুব ভাল সময় কাটিয়েছি। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ।’ ১৫ মিনিটের মধ্যে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি।

এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রায়ডু যে এ ভাবে মরসুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও চেন্নাইয়ের দু’টো খেলা বাকি। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।

এই মরসুমে ১২৪ স্ট্রাইক রেটে ২৭১ রান করেছেন রায়ডু। তবে তাঁর ফিটনেস সমস্যা করেছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসে শেষ দিকে হাঁফাচ্ছিলেন তিনি। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, ডান হাতে একটি চোট রয়েছে রায়ডুর। চোটের কারণেই তিনি হঠাৎ অবসরের ঘোষণা করলেন কি না তা অবশ্য নিশ্চিত নয়।

আইপিএলে এখনও পর্যন্ত ১৮৭ ম্যাচে ৪১৮৭ রান করেছেন রায়ডু। ২০১৯ সালে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন রায়ডু। যদিও পরে ফের আইপিএলে ফেরেন তিনি। তাঁকে কেনে চেন্নাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...