| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দিল্লি শিবিরে দারুন সুখবর, দলে ফিরছে ওপেনার ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৭:০৬:০৯
দিল্লি শিবিরে দারুন সুখবর, দলে ফিরছে ওপেনার ব্যাটার

তবে আসলে সঠিক কী হয়েছে পৃথ্বী শ’র। তিনি কি আসল্র অসুস্থ? না কি সুস্থ হয়ে উঠেছেন? দলের সহকারী কোচ বলছেন, এই মরসুমে আর খেলতে পারবেন না পৃথ্বী। তখন অন্য দিকে দিল্লি শিবির সূত্রে খবর, আগামী ১৬ মে সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। যদিও দলের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

দিল্লি দলের সহকারী কোচ শেন ওয়াটসন জানান, পৃথ্বীর জ্বর সম্পূর্ণ কমেনি। শরীরও বেশ দুর্বল। খেলার মতো অবস্থায় আসতে তাঁর অন্তত দু’সপ্তাহ সময় লাগবে। ওয়াটসন বলেন, ‘‘পৃথ্বীর ঠিক কী ধরনের অসুস্থতা রয়েছে তা জানা নেই আমার। কিন্তু গত দু’সপ্তাহ ধরেই ও জ্বরে আক্রান্ত। ঠিক কী কারণে ওর এই অসুস্থতা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।’’

ওয়াটসন আরও বলেন, ‘‘লিগের বাকি দুই ম্যাচেও আমরা পৃথ্বীকে পাব না। এটা খুবই হতাশার। কারণ পৃথ্বী খুবই দক্ষ ওপেনিং ব্যাটার। বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে অনেক বারই সেটা প্রমাণ করেছে। প্রতিযোগিতার এই পর্বে ওকে না পাওয়া আমাদের দলের জন্য বড় ক্ষতি। আশা করব পৃথ্বী খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবে। এই পরিস্থিতিতে ওকে ছাড়াই আমাদের বাকি ম্যাচগুলোর জন্য পরিকল্পনা করতে হচ্ছে।’’ যদিও এই মন্তব্যের পরেই এ বার খবর শোনা যাচ্ছে কয়েক দিনের মধ্যেই ফের দলে যোগ দেবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...