| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৬০ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের নতুন মিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৬:২২:৫০
৬০ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের নতুন মিশন

কিছু দিন পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। কাপ ক্রিকেট বোর্ড এই সিরিজকে সামনে রেখেই মূলতঃ এ ক্যাম্পের আয়োজন করা হলেও, অন্যদেরকে ক্রিকেট খেলার মধ্যে ধরে রাখতেই মূলতঃ একসঙ্গে এতগুলো ক্রিকেটারকে ডাকা হয়েছে।

৮, ১০ এবং ১২ জুন অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটাররা আবার ১ জুন থেকে বিশেষ অনুশীলন করবে রাওয়ালপিন্ডিতে।

৬০ ক্রিকেটারের অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে ২টি গ্রুপে। ১৫ মে থেকে শুরু হবে প্রথম গ্রুপের অনুশীলন। ২৭জন ক্রিকেটার থাকবেন এই গ্রুপে। চলতে ২৫ মে পর্যন্ত।

বাকি ৩৩জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অনুশীলন পর্ব। শুরু হবে ২৬ মে। চলবে ১০ জুন পর্যন্ত। অর্থ্যাৎ, প্রথম গ্রুপে যে ২৭ ক্রিকেটার ডাক পেয়েছেন, তাদের মধ্য থেকেই তৈরি করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড চিন্তা করছে, তাদের কেন্দ্রীয় চুক্তির জন্য ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করবে। অর্থ্যাৎ, ফরম্যাটভিত্তিক চুক্তিভূক্ত খেলোয়াড়ের তালিকা তৈরি করবে।

পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান আজ পাকিস্তানি মিডিয়াকে বলেন, ‘চুক্তিভূক্ত ক্রিকেটারদের নিয়ে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেয়া সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...