| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘মুশফিকের রিভার্স সুইপকে সমর্থন করিনি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৪ ১৫:৫৭:২৩
‘মুশফিকের রিভার্স সুইপকে সমর্থন করিনি’

ঝুঁকিপূর্ণ রিভার্স সুইপ খেলতে গিয়ে মুশফিকের কত সম্ভাবনাময় ইনিংস যে অঙ্কুরে বিনষ্ট হয়েছে তার ইয়ত্তা নেই। সেই সাথে দলও নানান সময়ে পড়েছে বিপাকে, যেহেতু মুশফিক বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম মূল স্তম্ভ।

পোর্ট এলিজাবেথ টেস্টের পর মুশফিকের উচ্চাভিলাষী শট নিয়ে মুমিনুল বলেছিলেন, ‘আপনারা এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। রিভার্স সুইপ ক্রিকেটেরই একটা শট। এই শট তো উনি খেলতেই পারেন। উনার গেম প্ল্যানে যদি থাকে এটা খেলবেই। এমন না যে এটা খেলে রান করেনি বা খুব অসফল। উনি এটা করেই রান করে। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিৎ। আমি উনাকে সাপোর্ট করি এটা নিয়ে।’

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে মুমিনুলকে প্রশ্ন করা হয়েছিল- সেশন শেষ হওয়ার কয়েক মিনিট আগে কোনো ব্যাটার যদি এমন ঝুঁকিপূর্ণ রিভার্স সুইপ খেলতে যান, মুমিনুল কি তাতে সমর্থন দেবেন?

জবাবে মুমিনুল বলেন, ‘এর আগে আমি সমর্থন দিয়ে কথা বলিনি। আমি বলেছিলাম, পরিস্থিতি বুঝে খেলা। উনি যদি মনে করে ঐ পরিস্থিতিতে খেলা যায়। আমি যদি মনে করি এই পরিস্থিতিতে খেলা ঠিক হয়নি, এটা উনিও বুঝতে পারবে।’

অধিনায়ক হিসেবে মুমিনুলেরও তো দায় এড়ানোর সুযোগ নেই। কারণ রণকৌশল সাজানোর দায়িত্বটা থাকে দলনেতারই, দলের সদস্যরা তার নির্দেশনা মানতে বাধ্য। মুমিনুল জানালেন, ‘আমার বলার দরকার নেই। আপনি-আমি সবাই বুঝতে পারব সে শিখতে পারেনি। (ড্রেসিংরুমে কিছু বলেন কি না) আমি ড্রেসিংরুমে তো এটা বলতেই পারি; বলি।’

১৩ মে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বলেছেন, রিভার্স সুইপের মত শট খেলতে হবে ‘সময় বুঝে’। কোচ-অধিনায়কের কথা শুনতে পারছেন তো ব্যাটাররা?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...