| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল কিনলেন কেকেআরের শাহরুখ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ২২:৪৪:৩০
ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন দল কিনলেন কেকেআরের শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খানের বিশ্বব্যাপী নাইট রাইডার্স গ্রুপকে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, তা যেন আরও একটু আলোর মুখ দেখল। ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, এবার আরব আমিরাত- একে একে পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের সাথে জরিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্সের নাম।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সাফল্যের পর আরও একটি দল গড়ে নাইট রাইডার্স গ্রুপ- যার নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) এখন অন্যতম সফল দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট মাঠে সাফল্যের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও (এমএলসি) অংশ নিতে যাচ্ছে নাইট রাইডার্স গ্রুপ। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে স্থাপন করছে স্টেডিয়ামও। ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে কেপটাউন নাইট রাইডার্স নামে দল ছিল শাহরুখের।

এবার শাহরুখ ঘাঁটি গাড়ছেন মরু দেশ আরব আমিরাতে। ইউএই টি-টোয়েন্টি লিগে শাহরুখ একটি দল কিনেছেন, যে দলের নাম হবে আবুধাবি নাইট রাইডার্স।

ইউএই টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষের প্রকাশ করা এক বিবৃতিতে শাহরুখ খান বলেন, ‘গত কয়েক বছর ধরেই নাইট রাইডার্স ব্র্যান্ড বিশ্বজনীন করে তুলতে কাজ করছি আমরা। আরব আমিরাতে ক্রিকেট জনপ্রিয় করার দিকেও আমাদের নজর রয়েছে। ইউএই টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে আমরা গর্বিত। কোনো সন্দেহ নেই, এই লিগটাও তুমুল জনপ্রিয় হতে চলেছে।’

এই লিগে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষেরও একটি দল রয়েছে। প্রথম আসরেই তাই ইউএই টি-টোয়েন্টি লিগ কুড়াচ্ছে আলোচনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...