| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভক্তদের সুখবর দিল তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ২১:১১:৪৩
ভক্তদের সুখবর দিল তাসকিন

তবে ভক্তদের জন্য স্বস্তির খবর এখনই অস্ত্রোপচার লাগছে না এই স্পিড স্টারের। তাসকিন নিজেই জানিয়েছেন এমনটা। বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে তাসকিনকে ইংল্যান্ড নিয়ে যান বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সেখানে গত বুধবার এমআরআইসহ তিনটি পরীক্ষা করা হয় তাসকিনের। পরীক্ষার পর পাওয়া রিপোর্টে জটিল কোনও সমস্যা দেখা নেই বলে জানিয়েছেন তাসকিন।

এ নিয়ে সাংবাদিকদের তাসকিন বলেন, “রিপোর্ট এসেছে, বড় কোনো সমস্যা নেই। টেন্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। ‘কনজারভেটিভ ম্যানেজমেন্ট’ করবে। যেখানে আছে ইনজেকশন ও পুনর্বাসনের প্রক্রিয়া। এর মাধ্যমে ঠিক না হলে ভবিষ্যতে অস্ত্রোপচার লাগতে পারে।”

ডাক্তার দেখিয়ে ইংল্যান্ডে ৯ দিন থাকার কথা রয়েছে তার। এরপর দেশে ফিরে রিহ্যাব প্রক্রিয়া শুরু করবেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবার কবে মাঠে ফিরতে পারবেন এ নিয়ে কোনও ধারণা দিতে পারেননি তাসকি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট চলাকালীন কাঁধে ব্যথা পান তাসকিন। ব্যথা নিয়েই খেলা চালিয়ে যান। তবে দ্বিতীয় টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ দল। দ্রুত দেশে ফেরানো হয় তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...