| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজের ভুল বুঝতে পারলেন টাইগার বোলার রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১৫:৪৫:০১
নিজের ভুল বুঝতে পারলেন টাইগার বোলার রাজা

নতুন টাইগার বোলার রাজার উত্থান অনেকটা হুট করে। জাতীয় দলে যখন ডাক পেলেন, তখন কোনো তারকাখ্যাতিও ছিল না। নিজের ক্রিকেট ইতিহাসে এখনও টেস্ট খেলা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেট মাতানো এই ক্রিকেটার বেশ ভালোভাবেই আছেন টেস্ট দলের বিবেচনায়।

যার ফলস্বরূপ শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন। অভিষেকের অপেক্ষায় থাকা রাজা এতটুকু বুঝতে পেরেছেন- শুধু গতি দিয়ে পেস বোলিং ইউনিটে জায়গা পোক্ত করা যাবে না; অন্তত টেস্টে।

তিনি বলেন, ‘লঙ্গার ভার্শনে আপনাকে নিয়মিত এক জায়গায় বল করে যেতে হবে। ওখান থেকে ইংসুইং, আউটসুইং, রিভার্স সুইং দিয়ে যতটা বৈচিত্র্য আনা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকলে হলে এই ভ্যারিয়েশন থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করছি। কোচদের সাথে যেহেতু নতুন কাজ শুরু করেছি, চেষ্টা করব এগুলো আয়ত্বে আনার।’

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে এনে দিয়েছেন ভুরিভুরি প্রশংসা। তাদের যুগে রাজাদের তাই প্রেরণা খুঁজতে দেশের বাইরে তাকাতে হয় না, ‘বড় ভাইরা ভালো করছেন এটা আমাদের জন্য ভালো দিক। তাদের দেখে অনেক কিছু শিখছি। আমরাও ভালো করব এই বিশ্বাস থাকবে।’

১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। রাজা জানালেন, স্পোর্টিং উইকেটই পাওয়া যাবে এই টেস্টে। তিনি বলেন, ‘চট্টগ্রামের উইকেট যেমন হয় তেমনই মনে হল- স্পোর্টিং উইকেট। ১৫ তারিখ দেখা যাবে কী হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...