| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট দাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১৫:০০:২৭
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিট দাম ঘোষণা

স্টেডিয়ামের বাইরে খেলার আগের দিন বিসিবির নির্ধারিত বুথে পাওয়া যাবে টিকিট। এছাড়া অনলাইনেও পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের টিকিট। ১৫ মে শুরু হচ্ছে চট্টগ্রাম টেস্ট।

এই টেস্টের আগের দিন থেকেই বিক্রি হবে টিকিট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা (পার ডে)। এ ছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০ টাকায়।

একইভাবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ৫০০ টাকায় (পার ডে)। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ৩০০, শহীদ মুস্তাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।

২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ, শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্টের টিকিট পাওয়া যাবে এক দিন আগে অর্থাৎ ২২ মে তে। বৃহস্পতিবার (১২ মে) বিসিবির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...