| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বল উইকেটে লাগলএও আউট হলেন না ওয়ার্নার, দেখুন ভিডিও সহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১২:৩৬:১৭
বল উইকেটে লাগলএও আউট হলেন না ওয়ার্নার, দেখুন ভিডিও সহ

গতকাল ১১ মে বুধবারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নেমেছিল দিল্লি, এই ম্যাচে ০৮ উইকেটের জিতেছে ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে তারা ২০২২ আইপিএল-এর প্লে অফে পৌঁছানোর আশা বাঁচিয়ে রেখেছে। দিল্লির এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

ওয়ার্নারে হাফ সেঞ্চুরির ইনিংস খেলে দুই খেলোয়াড়ই দ্বিতীয় উইকেটে ১৪৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। তাদের ব্যাটে ভর করে দল গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায়। রাজস্থানের বিপক্ষে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তবে এই ইনিংসরে মাঝে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখার পর ভক্তরাও অবাক হয়েছেন।

আসলে দিল্লি যখন ব্যাট করছে সেই সময় ম্যাচের নবম ওভার বল করতে এসেছিলেন যুজবেন্দ্র চাহাল। সেই সময়ে ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। ওভারের শেষ বলে এই লেগ স্পিনার ওয়ার্নারকে বোকা বানান। সেই বলটি ব্যাটসম্যানের ব্যাট এবং প্যাডের মাঝখানে চলে যায় এবং সরাসরি স্টাম্পে হিট করে।

বলটি স্টাম্পে আঘাত করার পরেও বেইল মাটিতে পড়েনি। যদিও উইকেটের লাইট জ্বলে ওঠে এবং বেলটি উইকেট থেকে কিছুটা উঠে যায়। কিন্তু বেল মাটিতে পড়ার পরিবর্তেএটি তার জায়গায় ফিরে যায় এবং ওয়ার্নার রক্ষা পান।রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন সহ যুজবেন্দ্র চাহালও এই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন। ওয়ার্নারও জানতেন না বল উইকেটে লেগেছে।

এই ঘটনার পরে ওয়ার্নারকে ভাগ্যবান বলবেন নাকি যুজবেন্দ্র চাহালকে দুর্ভাগা বলবেন? এই ঘটনার পরে, রাজস্থান রয়্যালস তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছে।সোশ্যাল মিডিয়াতে অনেকেই এর প্রতিক্রিয়া দিচ্ছেন।

অনেকেই এই ঘটনায় অবাক হয়েছেন এবং নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। ম্যাচের কথা বলতে গেলে এদিন রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৬১ রানের লক্ষ্য রেখেছিল। রাজস্থানের হয়ে অশ্বিন হাফ সেঞ্চুরি করেন। ম্যাচের ১১ বল বাকি থাকতেই এই লক্ষ্য অর্জন করে দিল্লি। মার্শ ৮৯ এবং ওয়ার্নার অপরাজিত ৫২ রান করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...