| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে সমালোচকদের নিয়ে মুখ খুললেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১১:৫৩:৪৬
অবশেষে সমালোচকদের নিয়ে মুখ খুললেন কোহলি

দীর্ঘ দিন পরে অবশেষে এই সমালোচকদের উদ্দেশে মুখ খুললেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ব্যাটার। চলতি আইপিএলে তিন নম্বর গোল্ডেন ডাকের (১ বলে ০) পর নীরবতা ভাঙলেন কোহলি।

৩৩ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘তারা (সমালোচকরা) তো আমার অবস্থানে নেই, তারা আমার অনুভূতিটাও বুঝতে পারবেন না। আমার জীবনে ঢুকে দেখতে পারবেন না, তারা আমার মুহূর্তগুলো বুঝবেন না।’

সমালোচকদের এই যন্ত্রণা থেকে বাঁচতে টেলিভিশনের ভলিউম বন্ধ করে রাখেন, জানালেন কোহলি। অথবা যেখানেই হোক, তাদের কোনো কথাই শোনেন না।

কোহলি বলেন, ‘আমি কিভাবে তাদের কথা বন্ধ করব? হয়তো টিভি মিউট করে রাখতে হবে অথবা কান বন্ধ বা তারা যা বলে, তার দিকে মনোযোগ এড়িয়ে যেতে হবে। আমি এসবই করি।’

বাজে ফর্ম নিয়ে হতাশ কোহলির কথা, ‘আমার ক্যারিয়ারে মনে হয়, এমনটা কখনও হয়নি। আমি এখন সবই দেখছি। সময়টা অনেক দীর্ঘ হয়ে গেছে। এই খেলার সব দিকই আমি দেখে ফেলেছি।’

এ নিয়ে কোহলি সব ফরম্যাট মিলিয়ে ১০০ ম্যাচেরও বেশি সময় ধরে সেঞ্চুরিবঞ্চিত হয়ে আছে। চলতি আইপিএলে ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান করেছেন তারকা এই ব্যাটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...