| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইপিএল থেকে বিদায় জাদেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ২২:৩৬:১৩
আইপিএল থেকে বিদায় জাদেজা

চেন্নাই সুপার কিংস কতৃপক্ষ জাদেজার এই বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, "এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না এই অলরাউন্ডারের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে জাদেজা চোটে পড়েন। এরপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই।"

জাদেজাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিল চেন্নাইয়ের মেডিক্যাল দল। যদিও তার ইনজুরির কোনো উন্নতি হচ্ছিল না। এবার তাকে ছাড়াই আসরের বাকি ম্যাচগুলোতে মাঠে নামতে হবে চেন্নাইকে। এদিকে আইপিএলের এবারের মৌসুমটা যেভাবেই হোক ভুলে যেতে চাইবেন জাদেজা।

১০ ম্যাচ খেলে তার ব্যাট থেকে এসেছে মাত্র ১১৬ রান। উইকেট নিয়েছেন মোটে ৫টি। তার এমন পারফরম্যান্সের কারণে দলও ভুগেছে পুরো আসর জুড়ে। মাঠের পারফরম্যান্স হতাশ করলেও কাগজে কলমে এখনও চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে।

যদিও বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসকে নিজেদের বাকি সবগুলো ম্যাচেই হারতে হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকেও। আর যদি আর একটি ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। তাহলে চেন্নাইয়ের প্লে অফে খেলার আশা নিভে যাবে।

চেন্নাই যদি তাদের পরের তিনটি ম্যাচ জিতে নিতে পারে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। এরই মধ্যে গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস যথাক্রমে ১৮ ও ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে অনেকটাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...