আইপিএলের এই সপ্তাহে হবে কলকাতা ভাগ্য নির্ধারণ
আইপিএলের প্লে-অফে ওঠার অঙ্ক খুব কঠিন সমীকরনের সামনে কলকাতার। আসরের প্রথম চারে ওঠা শুধু শ্রেয়স আয়ারদের হাতে আর নেই। তার জন্য তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকেও। এই মুহূর্তে লিগ তালিকার যা পরিস্থিতি তাতে এই সপ্তাহেই পরিষ্কার হয়ে যেতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলে প্লে-অফে যেতে পারবে কি না।
শক্তি শালী দল কলকাতার হাতে আর মাত্র দু’টি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তার পরের বুধবার (১৮ মে) কেকেআর লিগের শেষ ম্যাচ খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এখন ১২ ম্যাচে ১০ পয়েন্ট কলকাতার। অর্থাৎ পরের দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট হবে তাদের।
