| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৩ টেস্টের বদলে খেলতে হবে ৮টি ওয়ানডে-টি২০

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১১:২৯:২৪
৩ টেস্টের বদলে খেলতে হবে ৮টি ওয়ানডে-টি২০

আফ্রিকা ক্রিকেটের নতুন সূচিতে ২০২৩ সালের আগস্টে পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে অসিরা। আগের টেস্ট সিরিজটি ছিল গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজ এখন বাতিল করে দেওয়া হয়েছে।

মূলত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে টেস্টের বদলে সীমিত ওভারের আটটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই দল। এছাড়া এ সিদ্ধান্তে আর্থিক দিক থেকেও কোনো ক্ষতি হবে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের।

তবে অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরের আগে তিন টেস্ট খেলতে চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে প্রোটিয়ারা। ব্রিসবেন, মেলবোর্ন ও সিডনিতে হবে সিরিজের তিন ম্যাচ। এছাড়া একই সফরে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা।

২০১৮ সালের পর নিজেদের মধ্যে কোনো টেস্ট খেলেনি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন ওয়ানডে খেলে অসিরা। যেখানে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...