| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩-১ গোলে জয়ের ম্যাচে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লেন বার্সা ডিফেন্ডার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১০:৫৫:৩৪
৩-১ গোলে জয়ের ম্যাচে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লেন বার্সা ডিফেন্ডার

একসঙ্গে বলে হেড করতে গিয়ে মাথায় আঘাত পেয়ে কনকাশনে পড়েছেন বার্সার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। শুরুতে স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তবে সবশেষ খবর অনুযায়ী, এখন শঙ্কামুক্ত আরাউহো।

মেমফিস ডিপাই একটি ও পিয়েরে এমেরিক আউবেমেয়াং জোড়া গোল করলে ৪৮ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। দুই মিনিট পর এক গোল শোধ করেন সেল্টার ইয়াগো আসপাস। তবে ৫৮ মিনিটে হেইসন মুরিলোর লাল কার্ডে ফের দমে যায় সেল্টা।

এর খানিক বাদেই ম্যাচের ৬৩ মিনিটের মাথায় উড়ে আসা বল ক্লিয়ার করতে একসঙ্গে হেড দিতে লাফিয়ে ওঠেন গাভি ও আরাউহো। বল লাগে গাভির মাথায় এবং আরাউহোর সংঘর্ষ ঘটে গাভির সঙ্গে। প্রথমে শক্তভাবেই দাঁড়িয়ে ছিলেন আরাউহো।

কিন্তু কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত মাঠে ছুটে যান বার্সেলোনার চিকিৎসকরা। প্রথমে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ উরুগুইয়ান ডিফেন্ডারকে। এ ঘটনায় প্রায় ১১ মিনিট বন্ধ থাকে খেলা।

তবে এখন সুস্থ আছেন তিনি। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ আরাউহোর ব্যাপারে আপডেট জানিয়ে বলেছেন, ‘চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, সে এখন সজ্ঞানে আছে। আজ রাতটি হাসপাতালেই হবে। তবে সে এখন শঙ্কামুক্ত।’

তিনি আরও যোগ করেন, ‘চিকিৎসকরা বলেছেন আমাদের চিন্তার কিছু নেই। মূলত সতর্কতার অংশ হিসেবে রাতটি হাসপাতালে থাকা লাগবে। এর বেশি কিছু নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...