| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রুমানার স্পিন ঘূর্ণির জাদুতে বার্মি আর্মির দুর্দান্ত জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১০:৩৩:৪৫
রুমানার স্পিন ঘূর্ণির জাদুতে বার্মি আর্মির দুর্দান্ত জয়

গতকাল ১০ মে মঙ্গলবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে বার্মি আর্মি। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৮ রানে থেমে যায় স্যাফায়ার্স। চার ওভারে এক মেইডেনসহ ২২ রান খরচায় ৩ উইকেট নেন রুমানা।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই এগোচ্ছিল স্যাফায়ার্স। ইনিংসের প্রথম ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭৯ রান করে ফেলে তার। ফলে জয়ের জন্য শেষ ১০ ওভারে বাকি আর মাত্র ৭০ রান।

তখনই নিজের জাদু দেখান রুমানা। পরপর দুই ওভারে তিনি ফিরিয়ে দেন গ্রেস হ্যারিস (২০ বলে ৩১), ব্যাবেট ডি লিড (১৫) ও ট্যাশ ফারান্টকে (৪)। মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্যাফায়ার্স। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে স্যাফায়ার্সের ইনিংস। বার্মি আর্মির পক্ষে রুমানার তিন উইকেট ছাড়াও ফাতিমা সানা, দেয়ান্দ্র ডটিন ও তারা নরিস নিয়েছেন একটি করে উইকেট। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

এর আগে বার্মি আর্মিকে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেন লরা উলভার্ট। তার ব্যাট থেকে আসে ১০টি চারের মারে ৪৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস। এছাড়া দেয়ান্দ্র ডটিন ২৮ ও হিদার নাইট করেন ২০ রান। রুমানা ১ রান করে অপরাজিত থাকেন।

স্যাফায়ার্সের পক্ষে ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন গ্রেস হ্যারিস। পরপর তিন বলে রবার্ত অ্যাভেরি, লরা উলভার্ট ও ফাতিমা সানাকে ফিরিয়ে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। সবমিলিয়ে ২২ রানে ৫ উইকেট নেন হ্যারিস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...