| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লঙ্কান টেস্টে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ২০:০৫:৫৯
লঙ্কান টেস্টে মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

আগামী ১৫ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজটি। এই সিরিজে নেই কোন জৈব সুরক্ষা বলয় বা বড় কোন বিধিনিষেধ। প্রথম টেস্টের অনুশীলন শুরুর আগে করোনা নেগেটিভ এসেছিলেন সেখানে যাওয়া ক্রিকেটাররা। তবে সেখানে দলের সঙ্গে যাননি সাকিব ও মোসাদ্দেক হোসেন।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব বাড়তি ছুটি নিয়েছিলেন ২দিনের। সেই ছুটি শেষে মঙ্গলবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল তার। কিন্তু করোনা যেন বড় বাধা হয়ে দাঁড়াল সাকিবের মাঠে ফেরায়।

আসন্ন এই সিরিজের করোনাবিধি অনুযায়ী কোন ক্রিকেটার করোনা আক্রান্ত হলে থাকতে হবে ৫দিনের আইসোলেশনে। তাই ১০ তারিখ করোনা পজিটিভ আসায় সাকিবের আইসোলেশন শেষ হবে ১৪ তারিখ। এছাড়া এরপর নেগেটিভ হলেও ম্যাচ ফিটনেসের বিষয়ও আছে।

তাই প্রথম টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। ক্রিকফ্রেঞ্জিকে মনজুর হোসেন বলেন, ‘সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস টেস্ট দিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’

সাকিব আগামী ১৫ মে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন কি না জানতে চাইলে মনজুরের ব্যাখ্যা, ‘সে অর্থে কোনো সুযোগ নেই। কারণ আমাদের কোভিড প্রোটকল অনুযায়ী পজিটিভ আসলে তাকে ৫ দিন আইসোলেটেড থালকতে হবে। সে ক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...